প্রাইম ব্যাংক সম্প্রতি রেসপন্স প্লাস হোল্ডিং-পিজেএসসি (আরপিএম) এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে। এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের মোনার্ক কাস্টমাররা সংযুক্ত আরব আমিরাতের মর্যাদাপূর্ণ বুর্জিল ও তাজমিল হাসপাতালে উন্নত স্বাস্থ্যসেবার পাশাপাশি চিকিৎসা সেবার ব্যয়ের ওপর বিশেষ সুবিধা পাবে।
এ ছাড়া কম্পপ্লিমেন্টারি সেকেন্ড মেডিক্যাল অপিনিয়ন, চিকিৎসা ভিসা, ট্রাভেল অ্যাসিস্ট্যান্স, দোভাষী সেবা, ভিডিও কনসালটেশসহ আরও অনেক সুবিধা উপভোগ করতে পারবে।
উল্লেখ্য, রেসপন্স প্লাস হোল্ডিং পিজেএসসি (আরপিএম) হলো সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ অনসাইট স্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসাসেবা এবং পেশাগত স্বাস্থ্যসুরক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান।
প্রাইম ব্যাংকের ডিএমডি ও কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান এএনএম মাহফুজ এবং রেসপন্স প্লাস মেডিক্যালের গ্লোবাল পেশেন্টস সার্ভিসের সিনিয়র অ্যাসোসিয়েট মিল্টন ব্রিটো তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রেসপন্স প্লাস হোল্ডিং পিজেএসসি-এর সিইও মেজর টম লুইস বলেন, রেসপন্স প্লাস হোল্ডিংস-এর গ্লোবাল পেশেন্ট সার্ভিসেস সংযুক্ত আরব আমিরাতকে বিশ্বের অন্যতম মেডিক্যাল ট্যুরিজম স্থান হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাইম ব্যাংকের সঙ্গে এই সমঝোতার মাধ্যমে আশা করি, সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চমানের চিকিৎসাসেবা প্রদান করতে পারবো।
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ বলেন, ‘প্রাইম ব্যাংক সবসময় তার গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করে আসছে। আরপিএম-এর সঙ্গে এই সমঝোতা তারই প্রমাণ। তিনি আরও বলেন, এই পার্টনারশিপের মাধ্যমে আমরা গ্রাহকদের বিশ্বের সেরা স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করতে পারবো।
বিজ্ঞপ্তি