স্বপ্ন’র নতুন আউটলেট রাউজানে

দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন’র নতুন আউটলেট এখন চট্টগ্রামের রাউজান উপজেলার মুন্সীরঘাটায়। রবিবার (৩১ জুলাই) সকাল ১১টায় নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন’ এখন দেশের ৪০টি জেলায়। চট্টগ্রামের রাউজানে ‘স্বপ্ন’র আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে।

স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা।

অনুষ্ঠানে আরও ছিলেন– রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, মহিলা কাউন্সিলর জেবুন নেছা ও ডলি আক্তার, স্বপ্ন’র রিজিওনাল হেড অব অপারেশনস আবদুল্লাহ আল মাহবুব, রিজিওনাল সেলস ম্যানেজার সাইফুর রব তারেক, আউটলেট ম্যানেজার ইব্রাহিম, রাউজান আউটলেট ফ্র্যাঞ্চাইজি মোহাম্মদ শাহ আলম, মাহবুবুল আলম প্রমুখ।