রাজধানীর বাংলামোটরে আকিজ সিরামিক্সের এর আরও একটি এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বাংলামোটরের লিংক রোড এলাকায় আকিজ সিরামিক্সের বিজনেস অ্যাসোসিয়েট ‘ইয়াসির ট্রেড কর্পোরেশন’-এর এক্সক্লুসিভ শোরুমটি উদ্বোধন করা হয়।
এটি করেন আকিজ সিরামিক্সের ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ খোরশেদ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন আকিজ সিরামিক্সের ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ আশরাফুল হক, ইয়াসির ট্রেড কর্পোরেশনের স্বত্বাধিকারী হাসান-উর-রশিদসহ আরও অনেকে।
অনন্য সাইজ এবং অত্যাধুনিক সব ডিজাইনের টাইলস প্রোডাক্ট ডিসপ্লে দিয়ে সাজানো এই শোরুমে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ সেবা। ১,৫৩০ বর্গফুটের এ শোরুমটিতে ব্যবহার করা হয়েছে আধুনিক সব ফার্নিচার ও ডিসপ্লে টুল যা সম্মানিত গ্রাহকদের দেবে অসাধারণ অভিজ্ঞতা।
উল্লেখ্য, সারাদেশে ১০০টিরও বেশি ‘স্টেট অব দ্যা আর্ট’ লেভেলের নিজস্ব ও বিজনেস অ্যাসোসিয়েট শোরুম রয়েছে আকিজ সিরামিক্সের। শোরুমের সংখ্যার দিক দিয়ে আকিজ সিরামিক্সই দেশের সবচেয়ে বড় টাইলস কোম্পানি।