প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় রাজধানীর উত্তরায় মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। বুধবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে জাঁকজমক পরিবেশে কেক কেটেছেন উত্তরার সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালমান খান প্রান্তর। শুভেচ্ছা বক্তব্যে তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শৈশব থেকে বিভিন্ন ঘটনা, কষ্টের দিনের কথা, চড়াই-উৎরাই, সুশাসন, সাহসী পদক্ষেপ, সংগ্রাম ও সাফল্য তুলে ধরে তাঁর জন্য দোয়া কামনা করেন। একইসঙ্গে উত্তরাবাসীকে সবসময় পাশে থাকার আহ্বান জানান প্রান্তর।
উৎসবমুখর অনুষ্ঠানে আরও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. আফসার উদ্দিন খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খসরু চৌধুরীসহ উত্তরা পূর্ব ও পশ্চিম থানা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীসহ সাধারণ উত্তরাবাসী।