মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা। এক বছরের জন্য ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের বিভিন্ন ধরনের প্রচারণার কাজে অংশ নেবেন তিনি। সম্প্রতি এ নিয়ে ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রিম পাউডার এবং বর্ষার মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে চিত্রনায়িকা বর্ষা বলেন ‘ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার এ দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে। পরিবারের সবার পরিপূর্ণ পুষ্টি নিশ্চিতে এই মিল্ক পাউডারের রয়েছে ভালো গুঁড়ো দুধের সবগুলো গুণ। তাই সচেতন নাগরিক হিসেবে এই ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ভালো লাগছে।’