সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স দিলো মার্কেন্টাইল ব্যাংক

নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম শনিবার (৮ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.মহিবুস সালাম খানের কাছে আনুষ্ঠনিকভাবে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।

সোমবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় সেনবাগ পৌরসভার মেয়র মো. আবু নাসের দুলাল ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল এইচ পাটোয়ারীসহ স্থানীয় রাজনীতিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।