সীতাকুণ্ড সিকিউর সিটিতে স্বপ্ন’র নতুন আউটলেট

চট্টগ্রামের সীতাকুণ্ডে নতুন আউটলেট চালু করেছে রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। রবিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় সীতাকুণ্ড বাজারের সিকিউর সিটিতে নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় ছিলেন স্বপ্ন’র হেড অব বিজনেস এক্সপ্যানশন মো. শামসুজ্জামান, স্বপ্নের রিজিওনাল হেড অব অপারেশন মো. আব্দুল্লাহ আল মাহবুব, রিজিওনাল সেলস ম্যানেজার সাইফুর রব তারেক ও হাবিবুর রহমান, ফ্রাঞ্চাইজি মো. সেলিম উদ্দিন এবং আউটলেট ম্যানেজার মো. মিজানুর রহমানসহ আরও অনেকে।

স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন এখন দেশের ৪৩টি জেলায়। সীতাকুণ্ড বাজারে অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।’

স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা।