আঞ্চলিকভাবে দেশের বিভিন্ন জেলা-উপজেলাতে প্রসিদ্ধ খাবারের নিয়ে জাকজমকপূর্ণ এক আয়োজন করতে যাচ্ছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। ‘দ্য লোকাল কালিনারি হেরিটেজ অব বাংলাদেশ’ শীর্ষক এই আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাঙালি হিসেবে আমরা ভোজনপ্রিয়, আমাদের মা-নানি-দাদিদের হাতের খাবারের স্বাদ এখনও আমাদের কাছে প্রশংসিত। যা মনে হলে অতীতের সেই স্বাদ ও ঘ্রাণে আমরা হারিয়ে যাই। অতীতে বিভিন্ন ধরনের দেশীয় খাবার যা রান্না করার পরে আনন্দ উৎসবে মেতে উঠতাম এবং আমাদের নানি-দাদিরা নিজ হাতে মশলা বেটে দেশীয় উপাদান দ্বারা রান্না-বান্না করতেন; যা বর্তমানে বিংশ শতাব্দীতে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম ভুলতে বসেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট সব সময় দেশীয় ঐতিহ্যকে ধারণ করে এবং এভাবেই আমাদের পথচলা। তাই আমরা আমাদের খাবারে দেশীয় স্বাদের প্রাধান্য দিয়ে থাকি। আমাদের শেফরা সর্বদা ১০০ শতাংশ দেশীয় মশলা এবং উপকরণ ব্যবহার করে থাকেন। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার বা অঞ্চলের প্রসিদ্ধ খাবারগুলোকে আন্তর্জাতিক বা বিদেশি অতিথিদের কাছে পরিবেশনের মাধ্যমে প্রচার করে থাকি, সাথে বাঙালি আতিথেয়তা প্রসার করি।’
বর্তমানে দেশে ফাস্ট ফুড এবং ভিনদেশি খাবারের ভিড়ে ঐতিহ্যবাহী চিরচেনা খাবারগুলো হারিয়ে যেতে বসেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা নতুন করে আমাদের নতুন প্রজন্মের কাছে এই খাবারগুলোর স্বাদ আবার পরিচয় করে দিতে যাচ্ছি। এরই উদ্দেশ্যে আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় ‘দ্য লোকাল কালিনারি হেরিটেজ অব বাংলাদেশ’ বাংলার ঐতিহ্যবাহী খাবারের এক মিলনমেলা।