চট্টগ্রাম সমিতির শিক্ষাবৃত্তির জন্য দরখাস্ত আহ্বান

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে স্নাতক পর্যায়ে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, কৃষিসহ সাধারণ বিষয়ে এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম বর্ষে (২০২১-২২) অধ্যয়নরত বৃহত্তর চট্টগ্রামের মেধাবী অথচ অসচ্ছল সীমিত সংখ্যক শিক্ষার্থীদের পূর্ণ মেয়াদ কোর্সের জন্য শিক্ষাবৃত্তি দেবে চট্টগ্রাম সমিতি, ঢাকা।

যাদের নিজ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং যাদের এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় (ঐচ্ছিক বিষয় ছাড়া) বিজ্ঞান শাখায় জিপিএ-৫, ব্যবসায় শাখায় জিপিএ-৪.৫০ ও মানবিক শাখায় জিপিএ-৪ রয়েছে, তারা আবেদন করতে পারবেন।

শনিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম সমিতি ঢাকার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুলের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদন ফরম সমিতির ওয়েবসাইট  থেকে ডাউনলোড করতে হবে। এ ছাড়া আবেদন ফরম সমিতির কার্যালয় থেকেও সংগ্রহ করা যাবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে ফরমে বর্ণিত তথ্যাদিসহ সংশ্লিষ্ট কাগজপত্র আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ‘বরাবর, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সমিতি-ঢাকা, চট্টগ্রাম ভবন (১০ম তলা), ৩২ তোপখানা রোড, ঢাকা-১০০০’ এই ঠিকানায় পাঠাতে হবে।

বিশেষ প্রয়োজনে ০২-৪১০৫২২৪৭, ০১৭৮৭-৩৬৯১৭১ যোগাযোগ করার কথা বলা হয়েছে।