প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সিটি ব্যাংকের কম্বল প্রদান

দুস্থ ও শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৭৫ হাজার কম্বল দিয়েছে সিটি ব্যাংক।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যাংকটির চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কম্বল হস্তান্তর করেন।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।