রানার অটোমোবাইলস’র ২২তম বার্ষিক সাধারণ সভা  

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ৩০ জুন-২০২২ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন দেয়। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় এটি অনুমোদন দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বিগত বছরের আর্থিক অবস্থা ও শেয়ার হোল্ডারদের প্রশ্ন-উত্তর পর্ব সম্পাদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুবীর কুমার চৌধুরী। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান। সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা। রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের দিকনির্দেশনামূলক বক্তব্যবের মাধ্যামে সভার কার্যক্রম সমাপ্ত হয়।