অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় মাঠে ছিল এই আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বসন্ত মেলা উপলক্ষে নানা ধরনের খাদ্যসামগ্রীর পসরা বসে। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের খেলাধুলা। বসন্তের বাহারি রঙে নিজেদের সাজান শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বসন্তবরণ অনুষ্ঠানে ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, সুলতানা পারভীন, সেলিনা বেগম, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, পরীক্ষানিয়ন্ত্রক মো. কামরান চৌধুরী, ফার্মেসি বিভাগের এডভাইজর প্রফেসর ড. মো. আসলাম হোসেন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান আসমা কবির, অন্যান্য বিভাগের চেয়ারম্যান, কোঅর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।