আবাসন নির্মাতা প্রতিষ্ঠান শেলটেকের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়ছে। রবিবার (৫ মার্চ) রাজধানীর ৫৫ পশ্চিম পান্থপথে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে মেলা অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মেলায় অ্যাপার্টমেন্ট কিংবা অফিস স্পেস বুকিং দিলেই রয়েছে ১০ লাখ টাকা পর্যন্ত ছাড়। ৩১ মার্চ পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় শেলটেকের ৪০টির বেশি প্রকল্পে নির্মাণাধীন অ্যাপার্টমেন্ট ও অফিস স্পেস ক্রয়ের বুকিং দিলেই গ্রাহকরা এই সুবিধা পাবেন।
মেলার উদ্বোধন করেন শেলটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরীফ হোসেন ভূঁইঞা। তিনি বলেন, ‘শেলটেক প্রতিষ্ঠাকাল থেকে দেশে অ্যাপার্টমেন্ট সংস্কৃতিকে উদ্বুদ্ধ করেছে। প্রতিষ্ঠানে কর্মরত স্থপতি ও প্রকৌশলীদের তত্ত্বাবধানে আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা ও পরিবেশবান্ধব আবাসিক প্রকল্প গড়ে তোলার মাধ্যমে আধুনিক ঢাকার স্বপ্ন বাস্তবায়নে ৩৫ বছর ধরে কাজ করে যাচ্ছে শেলটেক।’
অনুষ্ঠানে আরও ছিলেন শেলটেকের হেড অব অপারেশনস শাহজাহানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।