পদ্মা ওয়ালেট এখন আরও আধুনিক

তীব্র দাবদাহে পুড়ছে দেশ। প্রকৃতির রুদ্ররূপে দুঃসহ জীবনযাপন করছে মানুষ। সবমিলিয়ে ওষ্ঠাগত প্রাণ। তবে এই দাবদাহে পদ্মা ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তির নাম পদ্মা ওয়ালেট। গ্রাহকদের যেন ব্যাংকিং পরিষেবার জন্য তীব্র গরমে শাখায় শাখায় যেতে না হয় সেজন্য এই অ্যাপটিকে আরও আধুনিক করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা ওয়ালেটের মাধ্যমে এখন ২৪ ঘণ্টা যখন খুশি তখন ফান্ড ট্রান্সফার করা যাবে। পদ্মা ব্যাংকের এক একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা পাঠানো যাবে মুহূর্তেই।

এছাড়াও রয়েছে মোবাইল রিচার্জ, অন্য ব্যাংকে টাকা পাঠানোর জন্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কিংবা রিয়েল-টাইম গ্রোস সেটেলমেন্ট সুবিধা। যেকোনও ধরনের বিল পরিশোধেও সহজ সমাধান পদ্মা ওয়ালেট।