আইএফআইসি ব্যাংকের কর্মীদের বিভিন্ন বয়সের শিশুরা পেলো সোনার কয়েন। শনিবার (১৩ মে) ঢাকা ক্যান্টনমেন্টে সেনা মালঞ্চে এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিনব্যাপী আয়োজনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার প্রধান অতিথি হিসেবে প্রায় পাঁচ শতাধিক নবজাতক ও বিভিন্ন বয়সের শিশুর পরিবারের কাছে গোল্ড কয়েন তুলে দেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে, ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান কে এ আর এম মোস্তফা কামাল ব্যাংকের কর্মীদের পরিবারের নতুন এ সদস্যদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন।
আইএফআইসি ব্যাংক প্রতি বছর কর্মীদের মেধাবী সন্তানদের বৃত্তি দিয়ে থাকে।