আন্তর্জাতিক মানবসম্পদ দিবস উদযাপন উপলক্ষে ‘এইচআর সামিট-২০২৩’ আয়োজন করেছে স্নোটেক্স গ্রুপ। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের কর্মীদের অংশগ্রহণে শনিবার (২০ মে) দিবসটি পালন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামিট উপলক্ষে স্নোটেক্সের ধামরাই কারখানায় কেক কেটে মানবসম্পদ বিভাগের সহকর্মীদের সম্মান জানান স্নোটেক্স গ্রুপের পরিচালক (গ্রুপ অপারেশনস) মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্নোটেক্স গ্রুপের মানবসম্পদ প্রধান মো. তাসিবুল আলম তাসিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ-পরিচালক (একাউন্টস ও ফিন্যান্স) ফয়জুর রহমান; সহকারী পরিচালক (মার্চেন্ডাইজিং) মো. তরিকুল ইসলাম; সহকারী পরিচালক (মার্চেন্ডাইজিং) সালাউদ্দিন; সহকারী পরিচালক (মার্চেন্ডাইজিং) মো. ফজলে রুম্মান; সহকারী পরিচালক (মার্চেন্ডাইজিং) মো. হোসেন মনসুর; সহকারী পরিচালক (অপারেশনস-সারা লাইফস্টাইল লিমিটেড) মো. মোহাম্মদ মতিউর রহমান; সহকারী পরিচালক (অপারেশন-স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড) মো. জয়দুল হোসেন; সহকারী পরিচালক (অপারেশন-স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড) সৈয়দ আসাদুজ্জামান আরমান; সহকারী পরিচালক (অপারেশন-কাট এন সিউ লিমিটেড) মো. মাসুদ হাসান; জি.এম. (অপারেশন-স্নোটেক্স অ্যাপারেলস লিমিটেড) মো. বাবুল হোসেন; এ জি এম (মানবসম্পদ-স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড) মো. মাহাফুজার রহমান, সিনিয়র ডি জি এম (গ্রুপ অপারেশনস) এ কে এম মাহমুদুল হাসান শুভসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা।