নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ২০২৩ সালের সামার সেমিস্টারের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শরিবার (২৭ মে) রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগের অধীনে স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষায় সাত হাজার ছয় জন শিক্ষার্থী অংশ নেন। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন– অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ড. আহমেদ তাজমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. হাসান মাহমুদ রেজা, ডিন (স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সাইন্সেস) অধ্যাপক ড. হেলাল আহমেদ, ডিন (স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স) অধ্যাপক ড. জাবেদ বারী, ডিন (স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস) অধ্যাপক ড. আব্দুর রব খান, ডিন (স্কুল অব হুমনিটিজ অ্যান্ড সোশ্যাল সাইন্সেস) অধ্যাপক ড. কে এম এ সালাম, পরিচালক (অফিস অব অ্যাডমিশন) অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামীসহ বিভিন্ন ডিপার্টমেন্টের পরিচালকরা।

আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।