ব্যাংক ও এজেন্ট আউটলেটের কর্মকর্তাদের নিয়ে রেমিট্যান্স প্রদান, বিআরইবি অটোমেশন, এমক্যাশ এজেন্ট অ্যাপ এবং পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট নামে চালু করা নতুন প্রোডাক্টের পরিচালন বিষয়ক এক কর্মশালার আয়োজন করেছে ইসলামী ব্যাংক লিমিটেড। মঙ্গলবার (৩০ মে) ভার্চুয়াল প্ল্যাটফর্মে ছিল এ আয়োজন।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোর্শেদ।