ক্যাশ ওয়াক‌্ফ অ্যাকাউন্ট: মানবতার সেবায় স্থায়ী দান

প্রেস বিজ্ঞপ্তি
২৩ জুলাই ২০২৫, ১০:৫০আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১১:১১

আর্তমানবতার সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া মানবজীবনের অন্যতম মহৎ দায়িত্ব। এই দায়িত্ব পালনে সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধ করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রয়েছে মুদারাবা ওয়াক্ফ ক্যাশ জমা হিসাব। এটি সাদাকায়ে জারিয়ার একটি সহজ রূপ। স্থায়ী প্রকৃতির স্বেচ্ছামূলক এই দান অ্যাকাউন্টে মূল টাকা সংরক্ষিত থাকে এবং তা থেকে প্রাপ্ত আয় মানবকল্যাণে ব্যয় করা হয়। মূলত এই হিসাবের মাধ্যমে সমাজের ধনী ও সচ্ছল ব্যক্তিদের দানকৃত টাকা শরিয়াহসম্মত বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করা হয় এবং তা থেকে অর্জিত মুনাফা বিভিন্ন কল্যাণধর্মী কাজে ব্যয় করা হয়।

গ্রাহক সমুদয় অর্থ এককালীন অথবা ন্যূনতম ১০০০ টাকা জমা দিয়ে এ হিসাব খুলতে পারবেন এবং বাকি টাকা কিস্তিতে জমা করতে পারবেন। ঘোষিত সম্পূর্ণ অর্থ ব্যাংকে জমা হলে ওয়াক্‌ফদাতাকে একটি ক্যাশ ওয়াক্‌ফ সার্টিফিকেট প্রদান করা হয়।

এই অ্যাকাউন্টে জমা করা অর্থ মুদারাবা নীতির ভিত্তিতে পরিচালিত হয়। ব্যাংকের নির্ধারিত খাতে অথবা হিসাবধারীর পছন্দ অনুযায়ী শরিয়াসম্মত খাতে মুনাফা ব্যয়ের নির্দেশনা প্রদান করা যায়। এ হিসাবে অর্জিত মুনাফা বণ্টন ও স্থানান্তর করার জন্য এক বা একাধিক সঞ্চয়ী/চলতি হিসাব সংশ্লিষ্ট শাখায় পরিচালনা করা যাবে। হিসাবের বর্ষপূর্তিতে মুনাফা প্রদান করা হয়। তবে গ্রাহক যদি মাসিক মুনাফা নিতে আগ্রহী হন, তা প্রাক্কলিত হারে প্রদান করা হয়। হিসাবধারী চাইলে নিজেও সেই মুনাফা নির্ধারিত কল্যাণমূলক কাজে ব্যয় করতে পারেন।

আঠারো (১৮) বা তদূর্ধ্ব বয়সের বাংলাদেশের যেকোন নাগরিক এই হিসাব খুলতে পারবেন। আবেদনকারী সম্প্রতি তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্সেরে ফটোকপি দিয়ে ব্যাংকের যেকোনও শাখা, উপশাখা কিংবা এজেন্ট আউটলেটে এ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়া অংশীদারী প্রতিষ্ঠান, ট্রাস্ট, ক্লাব, সোসাইটি, সমবায় সমিতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের নামেও এই অ্যাকাউন্ট খোলা যায়। এক্ষেত্রে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যেমন অংশীদারি দলিল, ট্রেড লাইসেন্স, ডিড অব ট্রাস্ট ও ট্যাক্স সার্টিফিকেট সরবরাহের মাধ্যমে এই অ্যাকাউন্ট খোলা যাবে। নাবালকদের নামে পিতা-মাতা অথবা অভিভাবকও এই হিসাব খুলতে পারবেন।

গ্রাহকের নির্দেশক্রমে তার ব্যক্তিগত চলতি/সঞ্চয়ী হিসাব থেকে প্রতিমাসে সরাসরি কিস্তির টাকা জমা করার সুযোগ রয়েছে। অনলাইন, আইব্যাংকিং এবং সেলফিন অ্যাপের মাধ্যমে কিস্তি জমা করা যায়। এছাড়া ওয়াকফ অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রাও জমা দেওয়া সম্ভব।

/এমএস/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম