মীনাবাজারের ৩টি নতুন আউটলেট উদ্বোধন

রাজধানীর উত্তরা-৩, উত্তরা-৪ এবং নাজিমুদ্দিন রোডে তিনটি আউটলেট চালু করেছে সুপার শপ ব্র্যান্ড মীনাবাজার। বৃহস্পতিবার (১৫ জুন) আউটলেটগুলো উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা-৩ ও উত্তরা-৪ হলো মীনাবাজারের ২৪ ও ২৫তম আউটলেট। নাজিমুদ্দিন রোডের আউটলেটটি (২৬তম) মীনাবাজারের অষ্টম ফ্র্যাঞ্চাইজি আউটলেট। সাত হাজার স্কয়ার ফিট জায়গা নিয়ে উত্তরা-৩ এবং পাঁচ হাজার ৫০০ স্কয়ার ফিট জায়গা নিয়ে উত্তরা-৪ নাম্বার সেক্টরে মীনাবাজারের ফ্ল্যাগশিপ আউটলেট দুটি যাত্রা শুরু করলো। আর নাজিমুদ্দিন রোডের আউটলেটটি এক হাজার ৩০০ বর্গফুটের।

আউটলেটগুলো থেকে দৈনন্দিন গ্রোসারি পণ্য কিনতে পারবেন গ্রাহকরা। তাজা ফলমূল, শাকসবজি, বেকারি আইটেম, দুগ্ধজাত পণ্য, ফ্রোজেন খাবার, গৃহস্থালীর প্রয়োজনীয় জিনিসসহ সবকিছু গ্রাহকরা একই ছাদের নিচে পাবেন। এছাড়াও আউটলেটগুলোতে ঘড়ি, অপটিক্স, জামাকাপড়, জুয়েলারিজ সেকশন, বিউটি কর্নার এবং আরও অনেক খাবারের ব্যবস্থা রয়েছে। 

উত্তরার আউটলেট দুটি উদ্বোধন করেন জেমকন গ্রুপের ডিরেক্টর কাজী ইনাম আহমেদ। তাছাড়া নাজিমউদ্দিন রোডের আউটলেটটির উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন এর ইনভেস্টরস; বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান ও মখলেসুর রহমান এবং মীনাবাজারের এক্সপ্যানশন, ব্র্যান্ড অ্যান্ড অনলাইনের সি ও ও আহমেদ শোয়েব ইকবাল।

প্রতিটি উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন– মীনাবাজার অ্যাক্সপ্যানশন অ্যান্ড করপোরেট সেলস প্রধান মো. রাজিবুল হাসান, অপারেশনসের সি ও ও শামীম আহমেদ জায়গীরদার এবং উভয়পক্ষের অন্যান্য কর্মকর্তারা।