স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসারের (সিওও) দায়িত্ব পেয়েছেন মালিক মোহাম্মদ সাঈদ।
হেড অফ অপারেশনস থেকে সম্প্রতি তিনি এ পদোন্নতি পান।
নিত্যব্যবহার্য পণ্য ও খাদ্যপণ্যের (ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা এফএমসিজি) সেক্টরে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন মালিক মোহাম্মদ সাঈদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতকোত্তর পাস করেন এবং ২০০২ সালে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডে ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে যোগ দেন।
হেড অফ অপারেশনস থাকাকালীন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার বিচক্ষণতা ও দূরদর্শিতা ব্যাপক ভূমিকা পালন করেছে।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী বলেন, “মালিক মোহাম্মদ সাঈদকে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি নিশ্চিত যে, তিনি স্কয়ার টয়লেট্রিজকে আরও উচ্চতায় নিয়ে যাবেন।"