স্কলাসটিকার উত্তরা শাখায় শিক্ষা সমাপনী

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্কলাসটিকা উত্তরা সিনিয়র শাখার ‘এ’ লেভেলের শিক্ষা সমাপনী শেষ হয়েছে রবিবার (২৫ জুন)। স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে এ বছর মোট ১৪৭ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।

স্কলাসটিকার কো-অর্ডিনেটর (কমিউনিকেশন) জিয়া হাশান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘আগামীর জন্য একতাবদ্ধ’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এবারের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে  সনদপ্রাপ্তদের মধ্য থেকে ১৪ জন ‘হাই অনার’ ১২ জন ‘অনার’ এবং ১২ জন বিভিন্ন সাবজেক্টে অসাধারণ কৃতিত্বের সদন লাভ করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের দেশের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। পরে তিনি শিক্ষার্থীদের মাঝে সনদ হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উত্তরা সিনিয়ার শাখার অধ্যক্ষ ফারাহ্ সোফিয়া আহমেদ ও হেড অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স সাবিনা মুস্তফা এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জাহীন আর রহমান ও মুনশাতিয়া ইসলাম মেরি।

পরে শিক্ষার্থীদের নাচগান ও আবৃত্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিপুলসংখ্যক অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা অনুষ্ঠান উপভোগ করেন।