ডিআইএমএফএফ’র দশম বর্ষে পদার্পণ

দশম বর্ষে পদার্পণ উপলক্ষে নতুন ওয়েবসাইট উদ্বোধন করলো ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ)। গত ৮ জুলাই ছিল এ আয়োজন। বৃহস্পতিবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। তিনি তার বক্তৃতায় বর্তমান বিশ্বে মোবাইল চলচ্চিত্রের প্রয়োজনীতা বর্ণনা করেন।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপ-উপাচার্য ড. জুড উইলিয়াম হেনিলো অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতা রাখেন। পরে ডিআইএমএফ’র নতুন ওয়েবসাইট https://dimff.ulab.edu.bd উদ্বোধন করা হয়।

ইউল্যাবের ডিপার্টমেন্ট অব মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমের প্রফেসর ড. সুমন রহমান অনুষ্ঠানে বক্তৃতা রাখেন। সমাপনী বক্তব্য দেন ডিআইএমএফএফ’র উপদেষ্টা সৈয়দা সাদিয়া মেহজাবিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দশম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ ২০২৪) এ বছর মোবাইল চলচ্চিত্র নির্মাণকে সুন্দরকরে ফুটিয়ে তোলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সব চলচ্চিত্র নিয়ে তরুণ নির্মাতাদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে ডিআইএমএফএফ।