ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে প্রবেশনারি অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী সোমবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আইবিটিআরএর প্রিন্সিপাল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে এম মুনিরুল আলম আল-মামুন।

এ সময় অন্যদের মধ্যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া ও মোহাম্মদ হাসনাইন আবিদ, ভাইস প্রেসিডেন্ট মো. মাহফুজুল করিম ও মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন। ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের ৪৬ জন অফিসার অংশ নেন। 

সোমবার (৩১ জুলাই) ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামের সই করা পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।