ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলা নাটক ‘প্রায় তিন/চার জন’। থিয়েটার ইউল্যাবের আয়োজনে বুধবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ বিল্ডিং অডিটোরিয়ামে নাটকটি মঞ্চায়িত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নাটকটি লিখেছেন জাহিদ সোহাগ। পরিচালনা করেছেন সারোয়ার জাহান উপল। এতে অভিনয় করবেন থিয়েটার ইউল্যাবের সদস্যরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটকে চরিত্রের স্বাতন্ত্র্য বজায় রেখে বর্তমান সময়ের মানবজীবনের শূণ্যতাকে সুনিপুণভাবে তুলে ধরেছেন লেখক।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ। লেখক জাহিদ সোহাগ উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে মতবিনিময় করবেন। ইউল্যাবের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা নাটকটি উপভোগ করবেন।