ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ মে ২০২৬, ১৮:৩৬আপডেট : ১৪ মে ২০২৬, ১৮:৩৬

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) সামার-২০২৬ সেমিস্টারের নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) এই অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানানো হয়। ইউল্যাবের স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস এ আয়োজন করে। নবীণবরণে ইউল্যাবের আধুনিক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষাদান পদ্ধতি, সৃজনশীল চর্চা এবং বুদ্ধিবৃত্তিক জ্ঞান বিকাশের গুরুত্ব নবাগত শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক সেশন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।

নবীণবরণে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা এবং উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো। তারা শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থী উন্নয়ন উদ্যোগ এবং বৈশ্বিক র‌্যাংকিংয়ে ইউল্যাবের অর্জন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে ‘একটি সিড বক্স–পাঁচটি গ্লোবাল গোলস’ শীর্ষক উপস্থাপনা এবং ‘অত্যাবশ্যকীয় দক্ষতা’ শীর্ষক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়; যা টেকসই উন্নয়ন, উদ্ভাবন ও সমন্বিত শিক্ষার প্রতি ইউল্যাবের অঙ্গীকারকে তুলে ধরে।

অনুষ্ঠানের শেষ পর্বে ইউল্যাব সংস্কৃতি সংসদ এবং ইউল্যাবের বিভিন্ন ক্লাবের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ব্যান্ড ‘গ্রেভ চ্যান্ট’ ও ‘আন্তনগর’ সংগীত পরিবেশন করে।

/আরকে/
সম্পর্কিত
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ইউল্যাবে শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
ইউল্যাবে চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আন্তর্জাতিক সাসটেইনেবিলিটি রেটিংসে ইউল্যাবের সাফল্য
সর্বশেষ খবর
রোহিঙ্গা ক্যাম্পে জরুরি পদক্ষেপের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
রোহিঙ্গা ক্যাম্পে জরুরি পদক্ষেপের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
বন্যা ও বানভাসিদের নিয়ে যা বললেন তামিম ইকবাল  
বন্যা ও বানভাসিদের নিয়ে যা বললেন তামিম ইকবাল  
জাপানের ক্যাম্পাস যেভাবে হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ
জাপানের ক্যাম্পাস যেভাবে হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে