বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মার্কেন্টাইল ব্যাংকের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার (১৫ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ের বঙ্গবন্ধু কর্ণারে নির্মিত বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা এ কর্মসূচিতে অংশ নেন। এরপর তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

শ্রদ্ধা নিবেদনে অংশ নেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডি আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম ও মু. মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল, এসইভিপি অসীম কুমার সাহা শাহ, মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনী, মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সিইও কে এ কুতুব উদ্দিন রোমেল ও এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও মোহাম্মদ সমির উদ্দিনসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা।