ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে ল্যাবএইডে ‘বিশেষ সেবা পক্ষ’

ওয়ার্ল্ড হার্ট ডে-২০২৩ উপলক্ষে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে শুরু হয়েছে ‘বিশেষ সেবা পক্ষ’। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শুরু হয়ে তা চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। কার্ডিয়াক স্ক্রিনিং প্যাকেজের আওতায় হার্টের অবস্থা সম্পর্কে জানা যাবে, প্রয়োজনে পাওয়া যাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ।

দিবসটি উপলক্ষে আজ সকালে ল্যাবএইড হাসপাতালে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন দেশবরেণ্য কার্ডিওলজিস্ট ডা. এ পি এম সোহরাবুজ্জামান, কার্ডিওলজিস্ট প্রফেসর (ডা.) এস এম মুস্তফাজামান, ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ ও হেড অব অপারেশন ইফতেখার আহমেদসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে ওয়ার্ল্ড হার্ট ডে-২০২৩ উপলক্ষে ল্যাবএইড হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।