সাকিব কেন আর মুখ দেখাবেন না!

‘সাকিব আল হাসান আর তার মুখ দেখাতে চান না। কিন্তু কেন দেখাবেন না! হঠাৎ কী এমন হলো যে বিশ্বকাপের এক দিন আগে বিশ্বসেরা অলরাউন্ডার এমন কথা জানালেন? তবে কি সাকিব বিশ্বকাপে খেলতে মাঠে নামছেন না? তাহলে টিম বাংলাদেশকে মাঠে নেতৃত্ব কে দেবেন? এমন হাজারো প্রশ্ন এখন দেশের সবার মনে।’

বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠান কুল-এর জনসংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাকিব আল হাসানের ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসের বিষয়ে এই কথাগুলো জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাকিব তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘এই মুখ আর দেখাবো না।’ এই স্ট্যাটাস দেখার পর নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনার ঝড় শুরু হয়ে যায়। অনেকে মনে করছেন, প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের সাথে হারের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। আবার অনেকে তামিম-সাকিবের দ্বৈরথকে এর পেছনে দায়ী মনে করছেন।

সম্প্রতি, সাকিব তার ইন্টারভিউতে বিসিবির সভাপতিকে কম ইন্টারভিউ দেওয়ার পরামর্শ দেওয়ায় সেটা ব্যাক ফায়ার করছে বলে অনেকের মতামত।

ঘটনার সত্যতা জানতে সাকিবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা এখনও চলমান রয়েছে। সাকিবের এমন মন্তব্যের বিপরীতে তার পরিচিত মহল কিংবা সতীর্থরা এবং টিমের কেউ এখনও মুখ খোলেননি।