আড়ম্বরপূর্ণ এক আয়োজনের মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। আইএসডিতে ৩০টির বেশি দেশের শিক্ষক রয়েছেন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বসুন্ধরায় আইএসডির সেকন্ডারি রিপ্রেজেন্টেটিভ কাউন্সিলের নির্বাচিত সদস্য শিক্ষার্থীরা দিনটি উদযাপনের উদ্যোগ গ্রহণ করে। স্কুলের সেকন্ডারি ভবন সাজিয়ে তোলার পাশাপাশি শিক্ষকদের ধন্যবাদ বার্তা লেখার মাধ্যমে অনুষ্ঠিত হয় দিনটি।
তাছাড়া, শিক্ষকদের পোশাক রীতি অনুকরণ করে তাদের সম্মান জানাতে আয়োজন করা হয় ‘ড্রেস লাইক ইওর ফেভারিট টিচার ডে’।
শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সেকন্ডারি অ্যাডমিনিস্ট্রেটিভ টিমের পক্ষ থেকে সেকন্ডারি স্কুলের সব শিক্ষককে একটি করে ব্যক্তিগত ‘নোট অব অ্যাপ্রেসিয়েশন’ দেওয়া হয়।