ডিজিটাল ব্যাংকিংয়ে ইসলামিক ব্যাংকগুলোর চ্যালেঞ্জ নিয়ে দিনব্যাপী কর্মশালা

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর রিসার্চ অ্যান্ড ট্রেনিং একাডেমি আয়োজিত ‘ডিজিটাল ব্যাংক: ইস্যুজ, চ্যালেঞ্জেস, অপর্চুনিটিজ অ্যান্ড পোটেনশিয়াল ফর ডিজিটাল ইসলামিক ব্যাংকস ইন বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেলো।  ৯ ডিসেম্বর বিএবি কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সাবেক রাষ্ট্রদূত এবং ওআইসি এর সাবেক সহকারী মহাসচিব মোহাম্মদ মহসিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক বিআরপিডি’র নির্বাহী পরিচালক মো. আলী আকবর ফরাজি, সোস্যাল ইসলামী ব্যাংক পিলসি এর ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান, যমুনা ব্যাংক পিলসি এর অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান সরকার এবং আইসিবি ইসলামীক ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক মো. ফরিদউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাশরুর আরেফিন।

আইবিসিএফ এর ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল কর্মশালার উদ্ভোধনী ও সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি মোহাম্মদ মহসিন তার বক্তব্যে অর্ন্তভুক্তিমূলক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জাতীয় আর্থিক অর্ন্তভুক্তির কৌশল ও প্রান্তিক জনগোষ্ঠির মধ্যে আর্থিক সেবা অর্ন্তভুক্তির লক্ষ্যে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং গাইডলাইন প্রণয়ণ উদ্যোগের প্রশংসা করেন। তিনি আরও বলেন, এ ওয়ার্কশপের মাধ্যমে ইসলামী ব্যাংকারদের কাছে ডিজিটাল ইসলামী ব্যাংকিং ধারণাকে জনপ্রিয় করতে আইবিসিএফ-এর এ প্রচেষ্টা প্রশংসনীয়।

কর্মশালায় ১৬টি ব্যাংকের ৩১ জন মধ্যম পর্যায়ের নির্বাহী কর্মকর্তা অংশ নেন।