নর্থ সাউথ ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি

নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ভালো ফলের ওপর ভিত্তি করে ৮৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ‘অ্যাওয়ার্ড সেরিমনি ফর দ্য স্কলারস স্প্রিং-২০২৪’ শীর্ষক অনুষ্ঠানে এ বৃত্তি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সিয়াল এইড অফিস এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব খান। তিনি বলেন, ‘এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের কৃতিত্বের সাক্ষী হতে পেরে আমি আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা একটি অন্যরকম যাত্রা। পড়াশোনার পাশাপাশি জীবনে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ।’

বিশেষ অতিথির বক্তব্যে স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ড. হেলাল আহমেদ বলেন, ‘শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ। তাদের মাধ্যমে সবাই যেন ইতিবাচক বার্তা পায় তা নিশ্চিত করতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও ছিলেন– স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ড. এসকে তৌফিক এম হক, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন ড. জাভেদ বারী এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন ড. হাসান মাহমুদ রেজা।