রাজধানীর হাতিরপুলে ৩৬তম আউটলেট চালু করেছে দেশের স্বনামধন্য সুপারশপ ব্র্যান্ড মীনা বাজার। রবিবার (১১ ফেব্রুয়ারি) হাতিরপুলের প্লাজা সেন্ট্রাল বাই অনন্ত, ১৩৬ পুরাতন এলিফ্যান্ট রোডে ৫ হাজার ৫০০ স্কয়ার ফিট জায়গা নিয়ে এ আউটলেটটি যাত্রা শুরু করলো।
মীনা বাজারের এই আউটলেট উদ্বোধন করেন জেমকন গ্রুপের ডিরেক্টর কাজী আনিস আহমেদ এবং অনন্ত রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির।
অনুষ্ঠানে আরও ছিলেন– অনন্ত রিয়েল এস্টেট লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট তামান্না রব্বানী, মীনা বাজারের এক্সপ্যানশন, ব্র্যান্ড অ্যান্ড অনলাইন সিওও আহমেদ শোয়েব ইকবাল, অপারেশনস অ্যান্ড সাপ্লাই চেইন সিওও শামীম আহমেদ জায়গীরদার, মীনা বাজারের এক্সপ্যানশন ও করপোরেট সেলস বিভাগের প্রধান মো. রাজিবুল হাসান প্রমুখ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেমকন গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান মীনা বাজার ২০০২ সালে যাত্রা শুরু করে। বর্তমানে ৩৫টি আউটলেটে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও ময়মনসিংহে লক্ষাধিক গ্রাহক মীনা বাজারের নিরবচ্ছিন্ন সেবা উপভোগ করছেন। হাতিরপুল আউটলেটটিও এর ব্যতিক্রম হবে না। নিত্য প্রয়োজনীয় সব গ্রোসারি পণ্য এখন খুব সহজে একই ছাদের নিচে সাশ্রয়ীমূল্যে উপভোগ করবেন ক্রেতারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মীনা বাজারের নতুন এই আউটলেট নিত্যপ্রয়োজনীয় পণ্যে বাজারসেরা দাম নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে। হাতিরপুল ও এর আশেপাশের এলাকার গ্রাহকরা মীনা বাজারের হটলাইন নম্বরে ফোন করে অর্ডার করলেই এই আউটলেট থেকে হোম ডেলিভারি সুবিধা পাবেন। ছাড়াও গ্রাহকরা meenabazaronline.com-এর মাধ্যমে অনলাইন শপিং করতে পারেন।