রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে নিজেদের সবচেয়ে বড় বিক্রয়কেন্দ্র চালু করলো ফুটওয়্যার ব্র্যান্ড এপেক্স। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) লেভেল ৬-এর ব্লক বিতে ২২ হাজার ৫০০ বর্গফুটের বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এপেক্স।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের নিনো রসি, স্প্রিন্ট, মাভেরিক, টুইঙ্কলার ও স্কুল স্মার্ট ব্রান্ডের জুতা মিলছে সেখানে। পাশাপাশি আন্তর্জাতিক ব্রান্ড নাইকি, এসিকস, হে ডুড, ক্রস, পুলিশের জুতাও আছে। সব মিলিয়ে সাড়ে তিন হাজারের বেশি মডেলের জুতা বিক্রয়কেন্দ্রটিতে মিলছে।
শো-রুম উন্মোচনের সময় উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার (সিওও) ফিরোজ মোহাম্মদ; ফিন্যান্সিয়াল কন্ট্রোলার (ফাইনান্স অ্যান্ড একাউন্ট) মো. মাইন উদ্দিন; জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট ম্যানেজমেন্ট) সালমান আব্বাস খান প্রমুখ।