বেসরকারি আইএফআইসি ব্যাংকের নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার সব শাখা-উপশাখার কর্মীদের নিয়ে ‘আইএফআইসি লারজেস্ট নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স মিট’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি কনভেনশন হলে এ আয়োজন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ অনুষ্ঠানে ঢাকা জেলা শহর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে অবস্থিত আইএফআইসি ব্যাংকের শাখা-উপশাখাগুলোতে আমানত সংগ্রহ, লোন প্রদান এবং লোন রিকভারিতে সাফল্য অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ শাখা ও উপ-শাখার প্রতিনিধিদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার শাখা ও উপ-শাখার প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম।