বিদায়ী বছরে ২ হাজার ৯৮১ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে মেটলাইফ বাংলাদেশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেটলাইফ বাংলাদেশ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দাবি নিষ্পত্তি প্রক্রিয়ায় ক্রমাগত উন্নতি করে যাচ্ছে। বর্তমানে গ্রাহকরা অনলাইনে সব ধরনের বিমা দাবির আবেদন করতে পারেন। আবেদনের তিন থেকে পাঁচ দিনের মধ্যে বিমার টাকা পাচ্ছেন তারা।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘আরও দ্রুত ও সুবিধাজনকভাবে যাতে বিমা দাবি নিষ্পত্তি করা যায় সে জন্য আমরা কাজ করছি। ঠিকমত বিমার টাকা পাওয়া গ্রাহকদের বিমা অভিজ্ঞতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমাদের এই প্রচেষ্টা বাংলাদেশের বিমা খাতের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করবে।’