ইউনিয়ন ব্যাংকের ১২ বছরে পদার্পণ

ইউনিয়ন ব্যাংক পিএলসি ১২ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর গুলশান-১ এ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ বি এম মোকাম্মেল হক চৌধুরী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে এ বি এম মোকাম্মেল হক চৌধুরী বলেন, ‘ইউনিয়ন ব্যাংকের সফলতার পেছনে ব্যাংকের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থার অশেষ অবদান রয়েছে। আজকের এই দিনে আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ এবং মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা।