রাজধানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজের ফেয়ার ফেস সিমেন্ট ব্র্যান্ড মেঘনাসেম সুপার ডিলাক্সের ডিলার ‘মেসার্স মুন এন্টারপ্রাইজের’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (মে ২৮) এ ডিলার শোরুম উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘনাসেম সুপার ডিলাক্স সিমন্টে অন্যান্য সিমেন্ট থেকে বেশি ফাইন (মিহি) হওয়ায় দ্রুত দৃঢ়তা অর্জন করে। মোর ফেয়ার হওয়ায় এই সিমেন্ট দিয়ে নির্মাণ হয় নান্দনিক। যেকোনও ধরনের ফেয়ার ফেস স্থাপনা নির্মাণে মেঘনাসেম ডিলাক্স সিমেন্ট কার্যকরী ও যুগোপযোগী।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, উপ মহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. জিয়ারুল ইসলাম এবং মেসার্স মুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাহমুদুল হাসানসহ (মামুন) অন্যরা।