বাজারে স্মার্টফোন হেলিও ৫০

ঈদুল আজহা উপলক্ষে হেলিও নিয়ে এসেছে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যার মডেল হেলিও ৫০। মঙ্গলবার (৪ জুন) থেকে দেশের যেকোনও স্মার্টফোনের শোরুমে ফোনটি পাওয়া যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯০ হার্জ রিফ্রেশরেট হাই ব্রাইটনেস ডিসপ্লে, ৬ জিবি র‍্যামের সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ, ১০৮ মেগাপিক্সেল ইউএইচডি ক্যামেরা, মিডিয়াটেক জি৮৮ হেলিও প্রসেসরসহ অত্যাধুনিক সব ফিচার পাওয়া যাবে স্মার্টফোনটিতে। মিলবে রেডিয়াম গ্রিন, হানি ডিউ গ্রিন এবং কসমিক গোল্ড রঙয়ে। মূল্য ১৪ হাজার ৬৯৯ টাকা।

৬ দশমিক ৭২ ইঞ্চি ৯০ হার্জ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল এলটিপিএস ডিসপ্লে। এর রেজ্যুলেশন (১০৮০x২৪০০) এবং পিক ব্রাইটনেস ৫০০ নিটস। ৬ জিবি র‍্যামের পাশাপাশি ৬ জিবি র‍্যাম বাড়ানোর সুযোগ রয়েছে ফোনটিতে। স্টোরেজের দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে এতে রয়েছে ১২৮ জিবি র‌ম। এর পাশাপাশি ৫১২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।