ঢাকার ধামরাইয়ে সম্প্রতি ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার গ্রুপের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে কোম্পানির হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন কেএমজি কিবরিয়া বলেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ইলেকট্রনিকস পণ্য তৈরি করছে মিনিস্টার গ্রুপ। এবার ধামরাইয়ের মানুষের কাছে নিয়ে এসেছি আমাদের পণ্য। আশা করছি, আমরা ধামরাইয়ের সর্বস্তরের ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারবো। আমরা শিগগিরই দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ইলেকট্রনিকস পণ্য রফতানি করতে পারবো বলেও আশা করছি।’