দারাজের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস পার্টনার ব্যাকপেজ পিআর

অনলাইন মার্কেটপ্লেস দারাজের জনসংযোগ সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালনার জন্য সম্প্রতি স্টারকম বাংলাদেশের অঙ্গপ্রতিষ্ঠান ব্যাকপেজ পিআরকে তিন মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অংশীদারত্বের মাধ্যমে কৌশলগতভাবে দারাজের কমিউনিকেশনস আরও শক্তিশালী করতে এবং অর্থবহ জনসংযোগের সাহায্যে সাধারণ গ্রাহকদের মাঝে ব্র্যান্ডের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে কাজ করবে ব্যাকপেজ পিআর। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৫ সালে প্রতিষ্ঠিত দারাজ পাঁচটি দেশে কার্যক্রম পরিচালনা করছে। প্রায় ৫০০ মিলিয়ন গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে এই প্ল্যাটফর্মটি। ই-কমার্স, লজিস্টিকস এবং আর্থিক পরিষেবা একীভূত করে গ্রাহকদের জন্য ব্যক্তিনির্ভর কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিতকরণ এবং ই-কমার্সের শক্তি কাজে লাগিয়ে কমিউনিটিগুলোকে ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে দারাজ।