জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘রাইজিং স্টার গ্র্যাজুয়েশন সেরিমনি ও গ্র্যান্ড মিট আপ’। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচার কঁচিকাঁচা মিলনায়তনে এই মিট আপ অনুষ্ঠিত হয়। এই আয়োজনে রাইজিং স্টার কোর্স সম্পন্নকারী ২৪ শিক্ষার্থীকে সম্মাননা ও সার্টিফিকেট দেওয়া হয়।
রবিবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ। তিনি পাবলিক স্পিকিংয়ের গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। এছাড়া ‘গেস্ট অব ইনস্পিরেশন’ হিসেবে মূল বক্তব্য দেন মোটিভেশনাল স্পিকার ও পাবলিক স্পিকিং অফিসিয়ালের চিফ অ্যাডভাইজার মো. ড. আলমাসুর রহমান। পাবলিক স্পিকিং অফিসিয়ালের মূল লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন দেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. সোলায়মান আহমেদ জীসান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের ডেপুটি কো-অর্ডিনেটর হাসান মাহমুদ, বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আল মামুন রাসেল, এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাফাক আহমেদ, রিমার্কের হেড অব অ্যাডমিন অ্যান্ড এইচআর সান্তনু রায়, বাংলাদেশ টাইমসের প্রেসিডেন্ট (ডিজিটাল মিডিয়া ফোরাম ও ম্যানেজার) দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে পাঁচ জন গুণী ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তারা হলেন– ভয়েস আর্টিস্ট সৈয়দ ইসমাত তোহা, মোটিভেশনাল স্পিকার ড. আলমাসুর রহমান, স্পোর্টস প্রেজেন্টার ও কমেন্টেটর ড. অনুপম হোসেন, নিউজ প্রেজেন্টার ও মিডিয়া পারসোলিটি নুজহাত আফরিন এবং প্রফেসর ড. মো. জুলফিকার আলী।
এছাড়া, ফাউন্ডার মেম্বার হিসেবে উল্লেখযোগ্য অবদানের জন্য পাঁচ জনকে ফাউন্ডার মেম্বার সম্মাননা স্মারক দেওয়া হয়। তারা হলেন– এস এস গ্রুপের নির্বাহি পরিচালক আমান উল্লাহ, যুক্তরাষ্ট্রের জেএন ট্রেডিং এলএলসির সিইও জুয়েল আহমেদ, রিয়েল এস্টেট কনসালটেন্ট রিনা আক্তার, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এফএভিপি ও ম্যানেজার গোলাম সরওয়ার এবং বিআইএম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা ডব্লিউ এইচ লায়ন সৈয়দ সিয়াম।
এই আয়োজনে পার্টনার হিসেবে ছিল নেক্সফ্লাই, ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড, ভার্সিটি সারফার, জোহান ওশেন ও সালসাবিল ডেন্টাল কেয়ার।