দেশের স্বনামধন্য সুপারশপ ব্র্যান্ড ‘মীনা বাজার’ মিরপুর ডিওএইচএস-এ নতুন আউটলেট উদ্বোধন করেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নতুন ডিওএইচএস এলাকার সাগুফতার মোড়ে আউটলেটটি উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই আউটলেটে সেরা মূল্যে আকর্ষণীয় অফার ও দৈনন্দিন গ্রোসারি পণ্য গ্রাহকেরা উপভোগ করতে পারবেন। এছাড়া ব্যস্ত নাগরিক জীবনে স্বস্তি এনে দিতে স্থানীয় এলাকাবাসীরা মীনা বাজারের হটলাইন নাম্বার 01933117755-এ অর্ডার করার মাধ্যমে হোম ডেলিভারি সুবিধা উপভোগ করতে পারেন। মীনা বাজারের আউটলেট ছাড়াও গ্রাহকরা meenabazaronline.com-এর মাধ্যমে অনলাইন শপিং করতে পারেন।
জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন জেমকন গ্রুপের ডিরেক্টর কাজী ইনাম আহমেদ, মীনা বাজারের সিওও শামীম আহমেদ জায়গীরদার, বিশিষ্ট ফ্র্যাঞ্চাইজিরা এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফরিদুর রেজা সহ শীর্ষ কর্মকর্তারা।
মিরপুর ডিওএইচএস-এ আউটলেট খুলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে শামীম আহমেদ জায়গীরদার বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল সবসময় যাতে গ্রাহকরা মানের সঙ্গে কোনও আপস ছাড়াই সুবিধাজনকভাবে কেনাকাটা করতে পারেন। এই নতুন আউটলেটটি আমাদের প্রতিশ্রুতি এবং গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণ করার প্রমাণ।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মানসম্পন্ন গ্রাহক পরিসেবা এবং সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য ও সেবার মান নিশ্চিত করাই মীনা বাজারের লক্ষ্য। মীনা বাজার ২০০২ সাল থেকে যাত্রা শুরু করে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুর জুড়ে গ্রাহকদের সেবা প্রদান করে যাচ্ছে। এই আউটলেটটিও এর ব্যতিক্রম হবে না।