পোশাককর্মীদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপে কর্মরত পোশাককর্মীদের নিয়ে ‘এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫’ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সকালে পূর্বাচলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সামস স্টাইলিং ওয়্যারস লিমিটেডের টিম ‘সামস ওয়ারিয়রস’ এর মুখোমুখি হয় দি সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন লিমিটেড ও দি সিভিল ইঞ্জিনিয়ার্স ওয়াশ লিমিটেডের দল  ‘টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস’। ফাইনাল ম্যাচে সামস ওয়ারিয়রসকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস।

চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাসনাত মোশাররফ, পরিচালক হোসনে আরা বেগম, হাসিব মোশাররফ, ফাহিম মোশাররফ ও এইচ টি এম কাদের নেওয়াজ।

এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর এবারের আসরে স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপে কর্মরত বিভিন্ন ফ্যাক্টরির কর্মীদের ১০টি দল অংশগ্রহণ করে।