এডিসন গ্রুপের প্রিমিয়াম হ্যান্ডসেট ব্র্যান্ড হেলিও বাজারে এনেছে নতুন স্মার্টফোন হেলিও ১০০। ১৯ হাজার ৯৯৯ টাকার এই স্মার্টফোনটিতে রয়েছে বর্তমান বাজারে দাম অনুযায়ী সবচেয়ে অত্যাধুনিক ফিচার।
সোমবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ বলেন, ‘স্মার্টফোন শুধু একটি ডিভাইস নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ। হেলিও ১০০ সেই অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যেখানে শক্তি, গতি ও প্রিমিয়াম ডিজাইনের মিশ্রণ ঘটেছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলিও ১০০ তে আছে অ্যান্ড্রোয়েড ১৪ অপারেটিং সিস্টেম যার কারণে ব্যবহারকারীরা পাবেন গুগলের অত্যাধুনিক সব ফিচার এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেইস। এ ছাড়াও অ্যান্ড্রোয়েড ১৪ এ গ্রাহকেরা উপভোগ করতে পারবেন হাই পারফরম্যান্স, অ্যাপ ওপেনিং এবং অত্যাধুনিক কাস্টমাইজেশন অপশন।
‘হ্যালিও ১০০ স্মার্টফোনটিতে আছে ৬ দশমিক ৬৭ ইঞ্চ ১২০ হার্জের ফুল এইচডি প্লাস থ্রিডি কার্ভড এমোলেড ডিসপ্লে, এর সঙ্গে আছে ১ হাজার নিটস পিক ব্রাইটনেস এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আছে আয়রন গার্ড গ্লাস, যার কারণে হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লে ভেঙে যাওয়া, ফাটল ধরা থেকে পাওয়া যাবে সুরক্ষা। কন্টেন্ট স্ট্রিমিং, গেমিং বা দৈনন্দিন কাজে এই ডিসপ্লেটি অসাধারণ ভিজুয়াল এক্সপেরিয়েন্স দেবে। এ ছাড়াও আছে ইন-ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিপসেট হিসেবে এই হ্যান্ডসেটটিতে আছে মিডিয়াটেকের গেমিং চিপসেট ৬ ন্যানোমিটার মিডিয়াটেকের প্রিমিয়াম চিপসেট হেলিও জি-১০০ এবং প্রসেসরে আছে বিদ্যুৎ গতির ২ দশমিক ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এই ডায়নামিক ডুও আপনাকে দিবে মাল্টিটাস্কিং, স্মুথ অ্যাপ ট্রানজিশন এবং ভারী গেমস খেলার সুপার ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স। এতে আছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইউএমসিপি টাইপ ইন্টার্নাল স্টোরেজ যা দিয়ে আপনি স্টোর করতে পারবেন অনেক অনেক অ্যাপ্লিকেশন, ছবি বা ভিডিও।
‘ইউএমসিপি মেমরি প্রযুক্তি থাকার কারণে ডেটা ট্রান্সফার হবে অনেক দ্রুত। ফটোগ্রাফি প্রেমীদের জন্য, হেলিও ১০০ নিয়ে এসেছে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৮২ সেন্সর যার অ্যাপারচার f/1.9, যার মাধ্যমে স্বল্প আলোতেও উজ্জ্বল এবং ভালো মানের ছবি তোলা যাবে। এ ছাড়াও সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, যা ব্যবহারকারীদের তোলা ছবির সূক্ষ্ম ডিটেইলস সহজেই ক্যাপচার করতে সক্ষম। ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাসহ ফেস ফোকাস ফিচারটি ব্যবহার করে তোলা যাবে নিখুঁত সব সেলফি এবং ভিডিও কল হবে অত্যন্ত মসৃণ।’
এতে বলা হয়, এই স্মার্টফোনটিতে রয়েছে ৫ হাজার এমএএইচ লি-পলিমার ব্যাটারি, যা সারাদিন ধরে নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে। ব্যবহারকারী যাই করুক না কেন, এই ব্যাটারি ব্যবহারকারীর লাইফস্টাইলের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম। এ ছাড়া দ্রুত চার্জ করার জন্য হ্যান্ডসেটটির সঙ্গে থাকছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত চার্জার যার মাধ্যমে মাত্র ৫০ মিনিটে পাওয়া যাবে ৮০ শতাংশ চার্জ। বৃষ্টি বা ধুলো বালি থেকে রক্ষা পেতে এই স্মার্টফোনটিতে আছে আইপি ৬৪ এর রেটিং। হেলিও ১০০ ফোনটিতে রয়েছে ৪জি, ৩জি, ২জি, ওয়াইফাই, জিপিএস-এজিপিএস, গ্লোনাসস, গালিলেও, বেইডেও এবং ওটিজি ব্যবহার করার সুবিধা। নিরাপত্তার কথা আসলে এই ফোনটিতে আছে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যা দ্রুত এবং নিরাপদে ব্যবহারকারীর ডিভাইসে অ্যাক্সেস নিশ্চিত করে। এছাড়াও জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সরের পাশাপাশি জাইরোস্কোপ সেন্সর এবং ম্যাগনেটিক সেন্সরও আছে এই হ্যান্ডসেটটিতে। তাছাড়াও, এই হ্যান্ডসেটতিতে আরও কিছু স্পেশাল ফিচার আছে যেমন, ডুয়াল ক্যামেরা মোড, এন্টি থেফট অ্যালার্ম, এজ লাইটিং মোড, নয়েজ ক্যানসেলেশন ইত্যাদি।
‘অবিশ্বাস্য ফিচার এবং প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে দুটি চমৎকার কালার অপশন –কসমিক গোল্ড এবং সুপার নোভা ব্লুসহ হেলিও ১০০ ব্যবহারকারীর দৈনন্দিন জীবনে এনে দিবে সৌন্দর্য ও নান্দনিকতা। স্লিম ডিজাইন এবং উজ্জ্বল রঙসহ, এই স্মার্টফোনটি কেবল অসাধারণ পারফরম্যান্সই দিবে না, এটি দেখতে এবং হাত দিয়ে ধরতেও প্রিমিয়াম অনুভূতি দিবে।’