‘এসএমই মানেই ব্র্যাক ব্যাংক’ ক্যাম্পেইন শুরু

ব্র্যাক ব্যাংক ‘এসএমই মানেই ব্র্যাক ব্যাংক’ ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় ব্যাংকটি এসএমই গ্রাহকদের ১৩ দশমিক ৭৫ শতাংশ হারে জামানতবিহীন ঋণসুবিধা দেবে, যা দেশের সিএমএসএমই খাতে বর্তমানে সর্বনিম্ন রেট। 

সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ আরও সহজ করার জন্য ১ আগস্ট থেকে সেবা চালু হয়েছে; যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। রবিবার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের বাস্তব চাহিদার কথা বিবেচনা করে ক্যাম্পেইনের আওতায় ব্র্যাক ব্যাংক নতুন দুটি প্রোডাক্ট সল্যুশনও নিয়ে এসেছে। এগুলো হলো—প্রবর্তন এবং বিজপে। ‘প্রবর্তন’ আনসিকিউর্ড লোন ডিজাইন করা হয়েছে দেশের ই-কমার্স এবং এফ-কমার্সের মতো অনলাইন উদ্যোক্তাদের জন্য। পর্যাপ্ত আর্থিক সুবিধার বাইরে থাকা এসব উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নে ভূমিকা রাখবে এই ঋণসুবিধাটি। অন্যদিকে ‘বিজপে’ হলো এসএমই ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের এমন একটি প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম, যা সিএমএসএমই উদ্যোক্তাদের একসঙ্গে অনেকগুলো এবং বড় আকারের লেনদেন করার সুবিধা দেবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়নের বিশ্বস্ত অংশীদার হিসেবে ব্র্যাক ব্যাংকের অবস্থান আরও শক্তিশালী করেছে। গত দুই দশকেরও বেশি সময় ধরে ব্র্যাক ব্যাংক সেসব সিএমএসএমই উদ্যোক্তাদের সবচেয়ে পছন্দের ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে, যারা ব্যবসা শুরু কিংবা সম্প্রসারণের লক্ষ্যে ঋণসুবিধা নিতে গিয়ে বেশিরভাগ সময়ই প্রয়োজনীয় জামানত রাখতে পারেন না।

‘প্রবর্তন’ একটি আনসিকিউরড ঋণ, যা বিশেষভাবে ই-কমার্স ও এফ-কমার্স ব্যবসার জন্য ডিজাইন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো, প্রচলিত ব্যাংক স্টেটমেন্টের পরিবর্তে অনলাইন বিক্রির রেকর্ডকে ভিত্তি করে কর্মপরিধি বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা প্রদান করা হচ্ছে। প্রবর্তন ডিজিটাল—প্রথম উদ্যোক্তাদের জন্য একটি আধুনিক অর্থায়নের সুযোগ তৈরি করে দিয়েছে—অফলাইন দোকান কিংবা ভার্চুয়াল প্ল্যাটফর্ম। 

এসএমই ব্যাংকিংকে আধুনিকায়নের জন্য ব্র্যাক ব্যাংক চালু করেছে এক্সক্লুসিভ ট্রানজেকশন ব্যাংকিং সল্যুশন, ‘বিজপে’।

এটি প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সীমাবদ্ধতা অতিক্রম করে উচ্চ পরিমাণ লেনদেনের জন্য একটি শক্তিশালী সমাধান দিয়ে থাকে। অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি।

ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ সম্পর্কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, আমাদের মূল লক্ষ্যই হলো দেশের ক্ষুদ্র ব্যবসাগুলোকে বিকশিত হতে সহায়তা করা। দুই যুগের পথচলায় আমরা ২০ লাখ এসএমই গ্রাহকের ক্ষমতায়ন করেছি। আমরা নতুন উদ্যোক্তাদের পথপ্রদর্শক হয়েছি এবং দুই কোটি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছি। আমাদের ক্যাম্পেইন ‘এসএমই মানেই ব্র্যাক ব্যাংক’ এই অঙ্গীকারেরই প্রতিফলন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির দীর্ঘমেয়াদি ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী আর্থিক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। গত দুই যুগ ধরে ব্র্যাক ব্যাংক শুধু একটি ব্যাংক নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির এক বিশ্বস্ত পার্টনার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই অঙ্গীকারেরই ফলস্বরূপ ব্র্যাক ব্যাংক আজ অর্জন করেছে ২০ লাখ এসএমই গ্রাহককে সেবা প্রদানের এক অনন্য মাইলফলক। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উদ্যোক্তাদের স্বপ্নপূরণে এ পর্যন্ত ব্যাংকটি এসএমই খাতে ২ লাখ কোটি টাকার ঋণ বিতরণ করেছে, যার মাধ্যমে ২ কোটিরও বেশি মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন এসেছে। দেশের এসএমই খাতে এই লক্ষণীয় প্রভাবের কারণেই ব্র্যাক ব্যাংক এখন বাংলাদেশে এসএমই অর্থায়নের সমার্থক শব্দ হয়ে উঠেছে।