মিডল্যান্ড ব্যাংকের মাধ্যমে আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্সের পলিসি বিপণন শুরু

মিডল্যান্ড ব্যাংক পিএলসির সঙ্গে আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যাংকাস্যুরেন্স ব্যবসা করার জন্য বাংলাদেশ ব্যাংক এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের থেকে অনুমোদন পেয়েছে।

সোমবার (১১ আগস্ট) মিডল্যান্ড ব্যাংক তাদের সব শাখায় গ্রাহকদের মধ্যে পলিসি বিপণন কার্যক্রম শুরু করে। বনানী শাখার মাধ্যমে প্রথম ইনস্যুরেন্স সেবা গ্রাহকদের দেওয়া হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শরীয়াহ মোতাবেক পরিচালিত আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকদের শরীয়াহ মোতাবেক ব্যাংকাতাকাফুল বীমা সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। বাংলাদেশের ব্যাংকিং ও ইসলামী বীমা খাতে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। এজন্য আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে মিডল্যান্ড ব্যাংক এবং বীমা গ্রাহকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে। 

পলিসির বিপণন কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্স পিএলসির ডিএমডি ও চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান, মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে হেড অফ রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন এবং চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার মো. রাশেদ আকতার। 

এসময় আরও উপস্থিত ছিলেন আকিজ তাকাফুলের পক্ষে ব্যাংকাস্যুরেন্স বিভাগের জিডব্লিউএফডব্লিউসি মো. কামরুজ্জামান, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মো. আমিনুল হক, মো. আরিফ হোসেন, মো. তারিকুজ্জামান, মিডল্যান্ড ব্যাংকের হেড অফ বনানী ব্রাঞ্চ ও এরিয়া হেড-১ মোস্তফা মাইনুল হাসান, ডিজিটাল ফাইন্যান্সিয়ালসার্ভিসেস বিভাগের প্রধান ওমর শরীফ, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ সাকিবুজ্জামান, হেড অফ রিটেইল সেলস মো. আশরাফুল ইসলাম, প্রজেক্ট, প্রসেস, প্রোডাক্ট ডেভলপমেন্ট এবং ব্যাংকাস্যুরেন্স ম্যানেজার খন্দকার ইমরান হোসেন।