জে ডট পারফিউমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিকুর রহিম-তাসকিন আহমেদ

পাকিস্তানের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড জে ডটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। এরই ধারাবাহিকতায় তাদের নামে উন্মোচিত হয়েছে চারটি পারফিউম। সেগুলো হলো, এমআর১৫ বোল্ড, এমআর১৫, স্ট্রাইক ও স্ট্রাইক প্রাইড।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট শপিং মলে জে ডটের তৃতীয় শাখার ওপেনিং উপলক্ষে পরিচয় করিয়ে দেওয়া হয় জে ডটের ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের। একইসঙ্গে মোড়ক উন্মোচন করা হয় নতুন চার পারফিউমের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে ডট গ্রুপের (জুনাইদ জামশেদ প্রাইভেট লিমিটেড) চেয়ারম্যান, ওনার এবং সিইও সোহাইল হামিদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন– মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। এ ছাড়া বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট অঙ্গনের একাধিক তারকা, পাশাপাশি মডেল, অভিনেতা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটররা উপস্থিত ছিলেন।

এর আগে জে ডট দক্ষিণ এশিয়ার প্রখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক এবং সানিয়া মির্জার নামে বিশেষ সুগন্ধি বাজারে এনেছে।