ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ‘প্রাণ ও প্রকৃতির জন্য নাটক’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী। তার দিকনির্দেশনা ও নাট্যবিশ্লেষণ শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাকে নতুনভাবে উন্মোচিত করে।
বিভাগের প্রভাষক ও কর্মশালার সমন্বয়ক দিদার মুহাম্মদের সক্রিয় অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। শিক্ষার্থীরা প্রকৃতি ও জীবনের সঙ্গে নাটকের গভীর সংযোগ হাতে-কলমে অনুধাবনের সুযোগ পায়।
অন্তর্বর্তী বিভাগীয় প্রধান সাদিয়া আফরিন ও দিদার মুহাম্মদ যৌথভাবে প্রধান প্রশিক্ষককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সৃজনশীল আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।