‘‘পেশাদারিত্বের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের মধ্যে কার্যকর পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদারের লক্ষ্য’’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো রাজধানী ঢাকায় কর্মরত মিরসরাইয়ের গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘মিরসরাই মিডিয়া ক্লাব, ঢাকা’।
সোমবার (১৬ মার্চ) ইফতারের পর জাতীয় প্রেস ক্লাবে এ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক আইয়ুব ভূঁইয়ার উপস্থিতিতে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য সংগঠনটির ১৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এ সময় সর্বসম্মতিক্রমে দৈনিক খবরের কাগজের অনলাইন বিভাগের শিফট ইনচার্জ সালেক নাছির উদ্দিনকে সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি: মীরসরাই কণ্ঠের প্রকাশক ও সম্পাদক মো. শামসুদ্দিন শামস, সহ-সভাপতি: আজকের পত্রিকার হেড অব মার্কেটিং সিরাজুল ইসলাম সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক: এখন টেলিভিশনের কামরুল হাসান জনি, সাংগঠনিক সম্পাদক: নয়াদিগন্তের মিজান ফারাবী, সহ-সাংগঠনিক সম্পাদক: সময় টেলিভিশনের শাদরুল আবেদীন জিম, অর্থ সম্পাদক: কালের কণ্ঠের সাদমান রহমান সময়, প্রচার ও প্রকাশনা সম্পাদক: রূপালী বাংলাদেশের আকাশ ইকবাল, দপ্তর সম্পাদক: প্রথম আলোর সেলিম উদ্দিন রিয়াদ, সাংস্কৃতিক সম্পাদক: ডিবিসি টেলিভিশনের শেরিফ ফারুকী।
কার্যনির্বাহী সদস্যরা হলেন— ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তাহিদুল ইসলাম রানা, ডেইলি স্টারের তৌহিদুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের সোহরাব হোসেন ওয়াসিম, কালের কণ্ঠের বোরহান উদ্দিন জাবেদ, সমকালের একরামুল হক রাকিব এবং সমাচারের আবু নোমান।
সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এ সংগঠনটি মিরসরাইয়ের গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।